করোনা মহামারির সময় ২০২০ সালে সব শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকে। ওই সময় হাতে কোনো কাজ ছিল না সাইদুল ইসলামের। কিন্তু অলস হয়ে বসে থাকতেও ভালো লাগছিল না তাঁর। হঠাৎ একদিন তাঁর মাথায় মুরগি পালনের চিন্তা আসে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে মুরগির খামার করবেন, বিষয়টি কেমন হবে? এ নিয়ে দ্বিধার মধ্যে ছিলেন। শেষ পর্যন্ত বন্ধুদের পরামর্শে মুরগির খামার। ইউটিউবে মুরগি পালনের পদ্ধতি ও পরিচর্যার কৌশল শিখে সেভাবেই কাজ করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দুই বছরের ব্যবধানে ঘুরে যায় তাঁর ভাগ্যের চাকা। এখন প্রতি মাসে তাঁর আয় লাখ টাকা।
নরসিংদীর মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের আড়াই আনী গ্রামে সাইদুল ইসলামের বাড়ি। বর্তমানে পড়াশোনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষে। তিনি নরসিংদীর গুলেস্তা হাফিজ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।

একটি মন্তব্য পোস্ট করুন