ফাউমি মুরগি বেশ ভালো ডিম দেওয়া মুরগির জাত হিসেবে খ্যাত।
এরা দেশি মুরগির মত ছোট আকারে সাদা রঙের ডিম দিয়ে থাকে। এরা সাধারণত কুচে হয় না বা ডিমে তা দেয় না। তবে ফাউমি মুরগির বয়স যখন দুই বছর হয় তারপর থেকে ডিমে পদ্ধতিতা দেওয়া প্রবণতা দেখা যায় মুরগি খুব দ্রুত ম্যাচিউরিটি চলে আসে।
ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়
মোরগগুলো অবিশ্বাস্যভাবে 5 থেকে 6 সপ্তাহের মধ্যে ডাক দেওয়া শুরু করে। মুরগিগুলো সাড়ে ৪ থেকে ৫ মাসের মধ্যে ৫০% ডিম দেওয়া শুরু করে দেয় এবং ছয় মাসের মধ্যে পুরো দমে ডিম দেওয়া শুরু করে দেয়। একটি ফাওমি মুরগি বছরে ৭৫ থেকে ৮০% ডিম দিয়ে থাকে তবে আবহাওয়া ও পরিবেশ বেঁধে ডিম দেওয়া কম বেশি হতে পারে।
ফাউমি মুরগি পালন পদ্ধতি
অন্যান্য মুরগির মতো ফাউমি মুরগি খুব সহজে পালন করা যায়। বাংলাদেশের আবহাওয়ার জন্য ফাউমি একটি উপযুক্ত জাত। যেহেতু ফাউমি মুরগির গরম সহ করতে পারে তাই বাংলাদেশে আবহাওয়া খুব সহজেই মানিয়ে নিয়েছে । এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো হওয়ায় সহজে কোন রোগ আক্রান্ত হয় না।
খুব সহজেই লেয়ার মুরগির খাবার খাইয়ে এবং ভ্যাকসিন সিডিউল মেনে এই মুরগি পালন করা যায়। বর্তমান সময়ে অন্য মুরগি থেকে পালন বেশি লাভজনক কারণ এই মুরগি বিরতিহীনভাবে ডিম দিতে পার। কুচে হয় না বলে এই মুরগি অনেক দিন যাবত অনায়াসে ডিম দেয় । ফাউমি মুরগি পালনের জন্য প্রয়োজন কিছুটা জায়গার। কেননা ফাওমি মুরগি বন্দি থাকতে পছন্দ করে ন। খামারে না রাখলেও চেষ্টা করবেন কিন্তু সময় বাইরে বের করার । দুপুরের সময়টা বাহিরে বের করে রাখবেন এবং চেষ্টা করবেন শাক অথবা ঘাস জাতীয় খাবার খাওয়ানোর এর ফলে আপনার খাবার খরচটা অনেক কমে যাবে।
ফাউমি মুরগি চেনার উপায়
হোমি মুরগি আকারে ছোট, বড় ঘন কালো চোখ এবং উঁচু লেজ বিশিষ্ট। এদের এগিয়ে থাকা বুক ঘাড় ও সোজা উচু লেজের কারণে রোড রানের পাখি (কোকিল গোত্রের একটি দ্রুতগামী পাখি যা দক্ষিণ আমেরিকার মধ্য থেকে আমেরিকা পর্যন্ত শুষ্ক দেশে পাওয়া যায়) সাথে তুলনা করা হয়।
ফাউমি মুরগি হালকা জাতীয় মুরগি হিসেবে বিবেচিত। এদের নীলভ কালো পা লালচে কানের লতি ও মাথার একক মাঝারি ঝুটি বিদ্যমান। ফাউমি মুরগির ত্বক নীলাভ কালো। এদের গলা ও ঘাড় সিলভার সাদা রংয়ের পালকে ও কালো কালো ছোঁপে সারা শরীর ঢাকা।
ফাউমি মুরগির খাবার তালিকা
ফাউমি মুরগি পালনের জন্য একটি সুষম খাদ্য তালিকা প্রয়োজন এই খাদ্য তালিকায় মুরগির প্রয়োজনে পুষ্টি উপাদানগুলি একটি সমন্বয় থাকতে হবে। ফাওমি মুরগি সাধারণত লেয়ার মুরগির খাবার খাওয়ানো হয়।
ফাউমি মুরগির বাচ্চার দাম
ফাউমি মুরগি পালন দেশির যে লাভজনক
সোনালী বয়লার ও লেয়ারের ভিড়ে আমার দেশ থেকে ফাউমি জাতের মুরগি হারিয়ে যেতে বসেছে। এই ফাউমি জাতের মুরগি একসময় আমাদের দেশে দারিদ্র বিমোচনের বিশাল ভূমিকা রেখেছিল। একটি ফাউমি মুরগি বাচ্চার দাম সাধারণত ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হয়ে থাকে।

.jpg)
একটি মন্তব্য পোস্ট করুন